বিতর্ক পিছু ছাড়ছে না উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। পাঁচদিন আগে ভেঙেছিল ওটির লাইট। আর এবার ড্রেনেজের দূষিত জলে থৈ থৈ জরুরী বিভাগ। রাত ২টা থেকে এই সমস্যা শুরু হয়েছে। বার বার করে তা ঠিক করেও সামলে উঠতে পারছে না হাসপাতাল কতৃপক্ষ। বাধ্য হয়ে জরুরী বিভাগের চিকিৎসকদের বসার জায়গা পরিবর্তন করা হচ্ছে। নোংরা জল পার করেই রোগীরা হাসপাতালে ঢুকতে বেড়তে বাধ্য হচ্ছেন। উদ্বোধনের পর থেকেই কখনো জরুরী বিভাগের সামনের দেওয়াল ভেঙে যাওয়া, কখনো সিলিং খসে পরা, কখনো বাথরুমে চাঙর ভেঙে রোগীর আহত হওয়া, কখনো ওটির লাইট ভেঙে যাওয়া, তো কখনো জরুরী বিভাগ দূষিত জলে থৈ থৈ করা, সব মিলিয়ে প্রশ্ন উঠছে সরকারী এত টাকা খরচা করে সাধারণ মানুষের জন্য যে এত বড় হাসপাতাল তৈরী করছে সরকার, তা কেন বার বার এরকম বেহাল অবস্থার সম্মুখীন হচ্ছে? দেখভালের দ্বায়িত্বে যারা ছিলেন তারা কি গাফিলতি র বিষয়ে ওঠ প্রশ্নের উত্তর দেবেন? প্রশ্ন অনেক উঠলেও জবাব দেবার কাউকে পাওয়া যাচ্ছেনা। হাসপাতাল সুপার ডাঃ গৌতম মন্ডল দৃশ্যতই বিরক্তি প্রকাশ করেছেন নির্মানকারী সংস্থার বিরুদ্ধে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/3dAPjgumlik
উত্তরদিনাজপুর